২৬ মার্চ ২০২৬, বৃহঃ

ব্রাজিলের জার্সিতে জাদু দেখাতে মুখিয়ে ভিনিসিয়ুস

ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র এখন আত্মবিশ্বাসে ভরপুর। ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড এবার একই ছন্দ ধরে রাখতে চান জাতীয় দলের জার্সিতেও। সামনে বিশ্বকাপ, আর সেই আসরকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি।

চলতি মৌসুমের শুরুটা ভালো ছিল না ভিনিসিয়ুসের জন্য। টানা কয়েক ম্যাচ গোল করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। ঘরের মাঠে দর্শকদের হতাশাও দেখতে হয়েছিল। তবে সময়ের সঙ্গে বদলে গেছে পরিস্থিতি। ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরেছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪৩ ম্যাচে ১৭টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার পারফরম্যান্সই প্রমাণ করে, কঠিন সময় পার করে আবারও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়।

ক্লাব ফুটবলে তার অর্জন ইতোমধ্যেই ঈর্ষণীয়। ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতায় দুইবার শিরোপা জিতেছেন, পাশাপাশি দেশের লিগেও একাধিকবার সাফল্য পেয়েছেন। তবে জাতীয় দলের হয়ে এখনো বড় কোনো ট্রফি জেতা হয়নি তার। ব্রাজিলের হয়ে ৪৫ ম্যাচে করেছেন ৮টি গোল।

তাই এবার ক্লাবের মতোই জাতীয় দলকেও সাফল্যের পথে ফেরানো। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভিনিসিয়ুস বলেন, তিনি এখন অনেক বেশি স্বস্তিতে আছেন এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভিনিসিয়ুস বলেন, ‘আমি এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমি সুখী, আর যখন আমি সুখী থাকি, তখন আমার চারপাশের সবাইও আত্মবিশ্বাসী থাকে।’

তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে আমি যা করতে পারি, সেটাই জাতীয় দলের হয়েও করতে চাই। ছোটবেলা থেকেই এই দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি।

২০২২ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর নতুন করে দল গঠনের পথে রয়েছে ব্রাজিল। সেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিজেকে প্রস্তুত করছেন ভিনিসিয়ুস।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *