৩০ মার্চ ২০২৬, সোম

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার রাতে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

পরীক্ষার্থীরা জিএসটি গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে https://gst.admissions.com.bd তে পিন ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন।
গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, শিক্ষার্থীরা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন।

গত শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার আবেদনের সুযোগ রাখা হয়েছে।
আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *