চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া এলাকা থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
আজ সোমবার ভোররাতে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোরাপাখিয়া ইউনিয়নের কুথানিপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হজরত মাস্টারের আমবাগানে অভিযান চালানো হয়। এসময় ৯ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।