ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামি শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ।
আজ রোববার, ১২ এপ্রিল ২০২৬ ইংরেজি, ২৯ চৈত্র ১৪৩২ বাংলা, ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
ফজর- ৪: ২৪ মিনিট
জোহর- ১২.০২ মিনিট
আসর- ৪:৩১ মিনিট
মাগরিব- ৬:১৯ মিনিট
এশা- ৭:৩৬ মিনিট

