‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে চার দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ক্রীড়া চেতনা আরও জোরদার হবে।

