২২ এপ্রি ২০২৬, বুধ

দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য এক জয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল ইন্টার মিলান। সেমিফাইনালের প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগে জয়ই ছিল ফাইনালের একমাত্র পথ। সেই লক্ষ্য নিয়েই কোমোর বিপক্ষে ঘরের মাঠে নামে নেরাজ্জুরিরা।

তবে শুরুটা ছিল হতাশার। ম্যাচের ৩২ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বিরতির পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কোমো। দুই গোলে পিছিয়ে পড়ে তখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে ইন্টার।

কিন্তু সেখান থেকেই শুরু নাটকীয়তা। ৬৯ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইন্টার। এরপর ৮৬ মিনিটে হাকান চালহানোয়লুর জোড়া গোলে মুহূর্তেই সমতায় ফিরে আসে দলটি।

সমতা ফিরিয়ে ম্যাচটিকে নতুন করে শুরু করলেও নাটক তখনও বাকি। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে পিটার সুচিচ গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ইন্টারকে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে দর্শকরা। অবিশ্বাস্য এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্টার মিলান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *