১৮ মার্চ ২০২৬, বুধ

মুখের গর্ত নিয়ে চিন্তিত, জেনে নিন মসৃণ ত্বক ফিরে পাওয়ার উপায়

রূপচর্চায় মেয়েরা সচেতন। সার্বক্ষণিক রূপের সৌন্দর্যে ভিন্ন ভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। বিশেষ করে বিনোদন জগতের অভিনেত্রীরা সবসময় রূপচর্চায় এগিয়ে থাকেন। তাদের যদি মুখভর্তি গর্ত থাকে, তারা রূপচর্চায় সমাধান খুঁজে নেন আইস ওয়াটার।
য়স বেড়েছে। ব্রণের সংখ্যাও বেড়েছে। কারণ বয়ঃসন্ধিকালে গালে খুব ব্রণ হয়। কিন্তু ত্বকের সেই মসৃণ ভাব আর দেখা যায় না। সে কারণে ব্রণে ছোট ছোট গর্ত থাকে। এ ছাড়া দোসর হয়েছে ওপেন পোরস। এই ওপেন পোরসের জেরেও গালে ভর্তি গর্ত দেখা যায়। এ সমস্যা কোনো প্রসাধনীর মাধ্যমে দূর করা সম্ভব নয়। এটি একমাত্র সমাধান হতে পারে আইস ওয়াটার।

এই টোটকা যে কোনো ধরনের ত্বকের জন্য উপযোগী। মাত্র ২-৩ মিনিটের মধ্যে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সক্ষম আইস ওয়াটার। চলুন জেনে নেওয়া যাক, আইস ওয়াটার ত্বকে লাগালে যে উপকার পাওয়া যাবে—

১. ত্বকের ফোলা ভাব কমিয়ে দেবে এবং ত্বকে রক্ত সঞ্চালন বাড়াবে

২. ওপেন পোরসের সমস্যা দূর করবে

৩. ত্বকে তেল নিঃসরণের পরিমাণ কমিয়ে দেবে

৪. চুলকানি, র্যাশ কিংবা জ্বালা ভাব থেকে মুক্তি দেবে

৫. ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে এবং মেকআপ দীর্ঘস্থায়ী হবে

এবার জেনে নিন বাড়িতে কীভাবে আইস ওয়াটার থেরাপি করবেন—

এই থেরাপি শুরু করার আগে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর একটি বড় পাত্রে ফ্রিজে রাখা পানি নিন। এবং বরফ কুচি ফেলে দিন। বাটিভর্তি বরফ কুচি ও পানি থাকবে। এটা হলো আইস ওয়াটার। এবার ওই পাত্রে ৫ সেকেন্ড মুখ ডুবিয়ে রাখুন। মুখ ডুবিয়েই তুলে নিতে পারেন। এভাবে ৫ থেকে ৬ বার আইস ওয়াটারে মুখ ডুবিয়ে নিন।

প্রথমে এ থেরাপি কষ্টকর হলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এবার নরম ও পরিষ্কার তোয়ালে দিয়ে চেপে চেপে মুখ মুছে ফেলুন। তোয়ালে দিয়ে ত্বকে ঘষবেন না। আইস ওয়াটার থেরাপির পর ত্বকে টোনার, সিরাম ও ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বক জেল্লাদার দেখাবে এবং ওপেন পোরসের সমস্যা থেকে মুক্তি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *