29 Jun 2026, Mon

এমন কুয়াশা কতদিন থাকতে পারে জানাল আবহাওয়া অফিস

রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীতঘন কুয়াশাহিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ-প্রকৃতিশীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূলনিম্ন আয়ের মানুষ

রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিশোরগঞ্জের নিকলীতে।

কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও ৩ থেকে ৪ দিন।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

এদিকে শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *