২৩ জুন ২০২৬, মঙ্গল

এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল ফ্রান্স!

বিরতির পরও চেনা রূপে কিলিয়ান এমবাপ্পে, তাকে যোগ্য সঙ্গ দিলেন ওসমান দেম্বেলেও। ফলে খেলার ময়দানে ফ্রান্সের সামনে পাত্তাই পেলো না ৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা ইরাক। ৩-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো ইরাকিদের।

ম্যাচের প্রথম গোলটি এমবাপ্পে করেন ১৪তম মিনিটে। তারপর আসে লম্বা বিরতি। বজ্রপাতের শঙ্কায় দুই ঘণ্টার মতো খেলা বন্ধ থাকে। বাংলাদেশ সময় ছয়টার দিকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ম্যাচের ৫৪তম মিনিটে আবার গোল করে ব্যবধান বাড়ান এমবাপ্পে। এরপর ৬৬তম মিনিটে ব্যবধান তিনগুণ করেন ওসমান দেম্বেলে।

তিন গোলে পিছিয়ে পড়ে খেই হারায় ইরাক। তারা ফ্রান্সের সামনে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

এদিকে চলতি বিশ্বকাপে চতুর্থ গোল করে তিনি এখন যৌথ ভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দ্বিতীয় ফুটবলার (মিরোস্লাভ ক্লোসা ১৬, এমবাপ্পে ১৬)

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচটি রাঙালেন এই দারুণ কীর্তিতে।

এর আগে একই ম্যাচে সোমবার ইরাকের বিপক্ষে মাঠে নেমে গোল করার পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে নিজের ১৫তম গোল পূর্ণ করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নিজের নাম লেখালেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ফ্রান্স প্রথমার্ধের ১৪ মিনিটে এগিয়ে যায়। এ সময় এমবাপের নেওয়া একটি শট ইরাকের ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান মাইকেল অলিসে। তার নিখুঁত ব্যাকপাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এমবাপে। এই গোলের সুবাদেই ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে গিয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে সেনেগালের বিপক্ষেও জোড়া গোল করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন এমবাপে। ইরাকের বিপক্ষে এই গোলটি তাকে গোল্ডেন বুটের দৌড়ে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিল। লিওনেল মেসি যখন বিশ্বকাপের রেকর্ড গোলদাতা হিসেবে সবার উপরে আছেন, তখন এমবাপে যেভাবে গোল করে চলেছেন, তাতে ফুটবলপ্রেমীদের নজর এখন সেই রেকর্ডের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *