৩০ মে ২০২৬, শনি

কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁ জেলার খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। এরা তিনজন একে অপরের বন্ধু ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারোমাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *