29 Jun 2026, Mon

কুয়াশা ভেদ করে দেখা মিলল সূর্যের, স্বস্তিতে রাজধানীবাসী

গত তিন দিন পর রোদের দেখা মিলল রাজধানীতে। ঘনকুয়াশা ও শীতের এ মিষ্টি রোদে নগর জীবনে স্বস্তি ফিরলেও হিমলে হাওয়াতে ঠান্ডাও অনুভূত হচ্ছে। তবে আগের তুলনাই কিছুটা কম।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে রৌদ্রজ্জল আবহাওয়া দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *