9 Jul 2026, Thu

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ১৬–এর সব ম্যাচ শেষ হয়েছে। শেষ দিনের দুই ম্যাচে নাটকীয়তার পর জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
মিশরের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলের জয় পেয়ে শেষ আটে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, নির্ধারিত সময়ের খেলা শেষে সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড।

আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার দেশ মরক্কো।
অন্য তিনটি কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে এবং শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালের সূচি

বৃহস্পতিবার (৯ জুলাই), রাত ২টা — ফ্রান্স বনাম মরক্কো (বোস্টন স্টেডিয়াম)

শুক্রবার (১০ জুলাই), রাত ১টা— স্পেন বনাম বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)

শনিবার (১১ জুলাই), রাত ৩টা— নরওয়ে বনাম ইংল্যান্ড (মায়ামি স্টেডিয়াম)

রোববার (১২ জুলাই), সকাল ৭টা— আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (কানসাস স্টেডিয়াম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *