১৫ জুন ২০২৬, সোম

ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে ক্রিকেটার নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়। মামলায় মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নাঈম বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর নিজ বাসায় আছেন।

জানা যায়, গত শুক্রবার রাতে প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন তিনি। যাত্রাপথে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ওই ঘটনা ঘটে।

সাময়িক বরখাস্ত হওয়া পুরিশ সদস্যরা হলেন- এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাশেদ এবং থানায় থাকা এক কনস্টেবল।

ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ, তাকে ডিবি পরিচয়ে চেক করা হয়। এক পর্যায়ে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্তা থেকে আমি রেহাই পাইনি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আজ শনিবার সকালে ক্রিকেটার নাঈমের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এই ঘটনায় এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও অভিযানে থাকা আরেক কনস্টেবলকে তাৎক্ষণিক ক্লোজড করা হয়েছে। এছাড়া অভিযানে অংশ নেওয়া পুরো টিমের বিরুদ্ধেই বিভাগীয় মামলা করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘উনি (নাঈম হাসান) ন্যায়বিচার পাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। পুলিশ সদস্য যেই হোক না কেন, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। কারণ এটার সঙ্গে পুলিশের ইমেজ জড়িত। আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে কাজ করতেছি। বর্তমান পরিস্থিতিতে কোনো কিছুই টলারেট করবো না। তাছাড়া, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *