27 Jul 2026, Mon

ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেল রিয়াল

লা লিগায় ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুরুতে এগিয়ে গেলেও জিরোনার বিপক্ষে পয়েন্ট খুঁইয়েছে গ্যালাকটিকোসরা।

শুক্রবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল। কিছুক্ষণ পর ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোলে সমতা টানেন তমাস লেমা।এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল।

লা লিগায় ৩১ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে রিয়াল। এক ম‍্যাচ কম খেরে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাই বড় অঘটন না ঘটলে বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা হারাতে বসেছে রিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *