১৫ এপ্রি ২০২৬, বুধ

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

চরম নাটকীয়তা আর উত্তেজনায় ঠাসা ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। মেত্রোপলিতানো স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সা ২-১ ব্যবধানে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় শেষ হাসি হাসল আতলেতিকোই।
২০১৭ সালের পর এই প্রথম ইউরোপ সেরার লড়াইয়ের শেষ চারে ফিরল মাদ্রিদের ক্লাবটি।

প্রথম লেগে ২-০ তে পিছিয়ে থাকা বার্সা আজ শুরুতেই আতলেতিকোকে চেপে ধরে। ম্যাচের মাত্র ৪ মিনিটে তরুণ তুর্কি লামিন ইয়ামাল গোল করে বার্সাকে লিড এনে দেন। ২৪ মিনিটে ফেরান তোরেস দ্বিতীয় গোল করলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে কাতালানরা।
ম্যাচের ৩১ মিনিটে বার্সার রক্ষণভাগের ভুলে সুযোগ কাজে লাগান আদেমোলা লুকমান। তার করা গোলেই আতলেতিকো আবারও এগ্রিগেটে এগিয়ে যায়।

ম্যাচের শেষ দিকে আলেক্সান্ডার সরলথকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার এরিক গার্সিয়া। ১০ জনের দলে পরিণত হওয়ায় শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *