রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি। আজ বুধবার আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। মেসির পরের ২টি গোল দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭৬ মিনিটে। প্রিয় দল আর্জেন্টিনার এই বিজয়ে, প্রিয় খেলোয়াড় মেসির দারুণ নৈপুণ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনন্দ–উল্লাসে মেতে ওঠেন নীল–সাদার সমর্থকেরা।টিএসসিতে আর্জেন্টিনার সমর্থকদের ভিড়।প্রিয় দলের জার্সি পরে খেলা দেখতে আসেন অনেকেই।বাংলাদেশ আর আর্জেন্টিনার পতাকা হাতে উল্লাস।আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতেন সমর্থকেরা।মেসির হ্যাটট্রিক আর আর্জেন্টিনার জয়ে উল্লসিত তাঁরা।

