3 Jul 2026, Fri

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

যোগ করা সময়ের ১৯তম মিনিটে বাজল রেফারির শেষ বাঁশি। ক্রোয়েশিয়াকে ২–১ গোলের ব্যবধারে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিলো রোনালদোর পর্তুগাল। নাটকীয় এই ম্যাচে ৫৩ মিনিটে পিছিয়ে পড়েছিলো পতুর্গাল। এরপর ৬৮ মিনিটে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।

পতুর্গালের পক্ষে দ্বিতীয় গোলটি করেন গনসালো রামোস। ম্যাচের ৯৪ মিনিটে গোল করেন তিনি। রাফায়েল লিয়াও বাঁ প্রান্ত থেকে বল বাড়িয়েছিলেন। দুইজন ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান রামোস।

সময়তায় ফিরতে মরিয়া ক্রোয়াশিয়া যোগ করা সময়ের ১৩তম মিনিটে পর্তুগালের জালে বল জড়ায়। স্কোরলাইন হয়ে যায় ২–২ সমতা। তবে ভিএআর পর্যালোচনায় অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি। ক্রোয়েশিয়া স্তব্ধ। উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচে একাধিক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় ক্রোয়েশিয়া। এরপর পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। গোল করার কিছুক্ষণ পর ম্যাচের ৮১ মিনিটে রোনালদোকে বদলি হিসেবে তুলে নিলেন কোচ রবার্তো মার্তিনেজ। তার জায়গায় মাঠে নামেন রুবেন নেভেস। মাঠ ছাড়ার সময় কিছুটা হতাশই ছিলেন পর্তুগিজ মহাতারকা।

ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়ার চেয়ে পর্তুগালের দাপট ছিল বেশি। তবে ফিনিশিং দূর্বলতায় গোলের দেখা পায়নি তার। ম্যাচের চার মিনিটে রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে গড়ে ওঠা আক্রমণ থেকে পরপর দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুবারই দারুণ সেভ করে পর্তুগালকে গোলবঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। অন্যদিকে, ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচও নিজের স্বভাবসুলভ খেলতে পারেনি। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুইদল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। য়োসিপ স্তানিশিচের বাড়ানো বল বক্সের ভেতর দিয়ে গড়িয়ে যায় ইভান পেরিসিচের কাছে। অভিজ্ঞ এই উইঙ্গার বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। ম্যাচের ৬০ মিনিটে একবার বল জালে জড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক। এটি বিশ্বকাপ নকআউটে রোনালদোর প্রথম এবং চলতি বিশ্বকাপে তৃতীয় গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *