5 Aug 2026, Wed

শি’র সঙ্গে বৈঠক ‘ঐতিহাসিক’ হবে: ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, জিনপিংয়ের সঙ্গে বৈঠক অত্যন্ত ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এ বৈঠক অত্যন্ত ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ হতে পারে। এখান থেকে বড় ধরনের অনেক কিছু অর্জন করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি—অনেক কিছুই অর্জিত হবে!’
অন্য আরেক পোস্টে তিনি আরও লেখেন, হরমুজ প্রণালি খুলে যাওয়া বা দ্রুত খুলে যাওয়ার বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘খুব খুশি’।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথটি নিয়ে ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন রুশ তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ এক মাস বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *