২৩ মে ২০২৬, শনি

সামান্য কমেছে সবজির দাম, চড়া মাছ মুরগি

রাজধানীর বাজারে এখনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। অধিকাংশ সবজিই ৬০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহে ৮০-১০০ টাকা ছিল। ডিমের দাম সামান্য কমেছে। মুরগি-মাছ চড়া দামেই বিক্রি হচ্ছে। গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচাবাজার দেখা যায়, পটোল, ঢ্যাঁড়শ ৫০-৬০, ঝিঙা, করলা, চিচিঙ্গা, ধুন্ধল, বরবটি ৬০-৮০, আলু ২০-২৫, কাঁচা মরিচ ১০০, টম্যাটো, পেঁপে ও বেগুনের কেজি ৮০-১০০ টাকা। মাঝারি সাইজের লাউয়ের পিস ৭০-৮০ টাকা। পিঁয়াজ ৪০-৫০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৭০-১৮০ ও সোনালি মুরগি ৩২০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০-৮৫০, খাসির মাংস ১০৫০-১১০০ টাকা। ফার্মের লাল ডিম ডজনে ১০ টাকা কমে ১৪০ ও সাদা ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া হাঁসের ডিম ডজন ২০০-২২০, দেশি মুরগির ডিমের হালি ৮০-৯০ টাকা।

রুই ও কাতলা মাছের কেজি ৩২০-৩৮০, পাঙাশ ১৮০-২০০, তেলাপিয়া ১৮০-২২০, চিংড়ি ৬৫০-৭৫০, মাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০-৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০, টেংরা ৫০০-৭০০, কাঁচকি ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। চিকন মসুর ১৬০-১৭০ এবং মোটা মসুর ১০০-১১০, বড় মুগ ১৪০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০, বুট ১১৫ এবং মাষকলাইয়ের ডাল ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮৫-৮৮ ও রশিদ মিনিকেট ৭৫-৮০, নন-ব্র্যান্ডের মিনিকেট ৭০ আর দামি মিনিকেট মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *