৫ মার্চ ২০২৬, বৃহঃ

সারা বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে।

ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখরচি টেলিভিশনে সরাসরি বক্তব্যে বলেন, ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে আমাদের বাধ্য করবে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই বলেন, ইসরায়েল লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিচ্ছে। তাদের এলাকা ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *