9 Jul 2026, Thu

সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশর একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও হয়েছে যাচ্ছেতাই শুরু। এবার মেহেদী হাসান মিরাজদের সামনে পঞ্চাশ ওভারের ট্রফি বাঁচানোর মিশন।
আজ দ্বিতীয় ওয়ানডেতে হারলে সিরিজটাও হারাতে হবে সফরকারীদের। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে এই লড়াই। আগের ম্যাচে ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় টাইগাররা।

সিরিজ রক্ষার মিশনে চোট কাটিয়ে ফিরতে পারেন লিটন দাস। ম্যাচের আগে ফিট ঘোষণা করা হলে সোহানের জায়গায় ফিরবেন লিটন। এছাড়া পরিবর্তন আসতে পারে ব্যাটিং লাইনআপে। সাইফকে ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ দিলে বাদ পড়বেন সৌম্য। তিনে শান্ত। চারে তাওহিদ হৃদয়ের খেলাও নিশ্চিত। পাঁচে লিটন না খেললে সোহান। মোসাদ্দেক হোসেন সৈকত ছয়ে এবং সাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বোলিং ইউনিটে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানার খেলা প্রায় নিশ্চিতই। সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে আছেন তানভীর ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সৌম্য/সাইফ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার)/সোহান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *