সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে টস ভাগ্যটা অবশ্য সঙ্গ দেয়নি বাংলাদেশকে। টস জিতেছেন সফরকারী অধিনায়ক টম ল্যাথাম।
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, তিনি আগে বোলিং করার সিদ্ধান্তই নিতেন।
মিরাজ বলেন, ‘আমি আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতাম। এটা নতুন উইকেট। এটা (পাকিস্তান সিরিজ) আমাদের জন্য ভালো ছিল। আমাদের অনেক বোলার সত্যিই ভালো বোলিং করেছে। আমাদের বোলিং আক্রমণ খুব ভালো। দুজন স্পিনার এবং তিনজন পেস বোলার আছে। পিচ দেখে মনে হচ্ছে এটা ভালো উইকেট।’
অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেছেন, ‘আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। মাঠটা বেশ ভালো মনে হচ্ছে। একটু শুকনো দেখাচ্ছে। দিনের ম্যাচ হওয়ায় পরে পিচ আরও ধীর হয়ে যেতে পারে।’

