১৫ মে ২০২৬, শুক্র

বাদাম তেলের উপকারিতা সম্পর্কে জানুন

দীর্ঘদিন ধরেই বাদাম তেল সৌন্দর্যচর্চার পাশাপাশি নানা স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, প্রোটিন, জিঙ্ক, পটাশিয়াম, স্বাস্থ্যকর ফ্যাটসহ শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান।
খুশকি কমাতে বাদাম তেল বেশ কার্যকর বলে মনে করা হয়। মাথার ত্বকে অল্প পরিমাণ তেল লাগিয়ে ভালোভাবে মালিশ করে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে স্ক্যাল্পের শুষ্কতা কমতে পারে।
ত্বক কোমল ও মসৃণ রাখতেও বাদাম তেল সহায়ক। এটি হাইপোঅ্যালার্জেনিক হওয়ায় শিশুদের ত্বকেও ব্যবহার করা যায়। গোসলের পর ত্বকে হালকাভাবে মাসাজ করলে তেল সহজে শোষিত হয়। চাইলে সামান্য গরম করে বা অন্য এসেনশিয়াল অয়েলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের উৎপাদন কমে যাওয়ায় ত্বকে ভাঁজ ও শিথিলতা দেখা দেয়। নিয়মিত বাদাম তেল ব্যবহার করলে ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি চোখের নিচের কালচে দাগ, সূক্ষ্ম রেখা ও বলিরেখাও কিছুটা কমাতে সহায়তা করতে পারে।
ফাটা ও শুষ্ক ঠোঁটের যত্নেও বাদাম তেল উপকারী। এটি ঠোঁট আর্দ্র রাখতে সাহায্য করে এবং ঠোঁটকে আরও নরম ও মসৃণ করে তোলে।

এছাড়া পেশির ব্যথা ও ক্লান্তি কমাতেও বাদাম তেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আক্রান্ত স্থানে হালকা গরম বাদাম তেল দিয়ে মালিশ করলে প্রদাহ ও ব্যথা কিছুটা উপশম হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *