5 Aug 2026, Wed

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ও অলিখিত ফাইনাল ম্যাচে টসে হারল বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
সিরিজের তিন ম্যাচেই টসে জিতল সফরকারী দল। তবে আগের দুই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক। আজ শেষ ম্যাচে চট্টগ্রামের ভেন্যুতে ভিন্ন পরিকল্পনায় নামছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। আগের ম্যাচে খেলা তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের পরিবর্তে আজ দলে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৬ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় টাইগাররা, দাপটের সঙ্গে ৬ উইকেটের জয় তুলে নেয় মিরাজের দল। সিরিজ ১-১ সমতা থাকায় আজ তৃতীয় ও শেষ ম্যাচটিই হতে যাচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *